৮৮তম জন্মদিনে ভক্তদের শুভেচ্ছাসিক্ত লতা
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৩৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
ভারতীয় কিংবদন্তী সংগীত শিল্পী লতা মুঙ্গেশকর
তাঁর গলার আওয়াজে যেন জাদু আছে। সেই ১৯৪২ সাল থেকে সুরের অপূর্ব মূর্ছনায় এবং তাঁর গলার অপরূপ কারুকার্যে হিন্দি চলচ্চিত্রের গানগুলো পেয়েছে নতুন মাত্রা। তিনি লতা মুঙ্গেশকর। আজ ভারতীয় কিংবদন্তি এই শিল্পীর ৮৮তম জন্মদিন। এত দিন যে ভক্তদের তিনি গান গেয়ে আনন্দ দিয়েছেন, জন্মদিনে সেই ভক্তরাই প্রতিদানস্বরূপ শুভেচ্ছা জানাবেন না, তা কি হয়?
এনডিটিভির খবরে প্রকাশ, টুইটারে অসংখ্য ভক্তর শুভকামনায় সিক্ত হয়েছেন লতা। এ ভক্তদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঋষি কাপুর, শচীন টেন্ডুলকার, শাবানা আজমি, ফারহান আক্তারের মতো বড় তারকারা।
লতার জন্মদিন উপলক্ষে করা টুইটে ঋষি কাপুর লিখেন, ‘আজ আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আপনার সেরা কাজগুলো আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার তাঁর টুইটে লিখেন, ‘শুভ জন্মদিনে মুঙ্গেশকর দিদি। আমরা খুবই ভাগ্যবান যে আপনার গলার আওয়াজ শুনতে পেরেছি। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’
শাবানা আজমি তাঁর টুইটে লিখেন, ‘সেই দুনিয়াতে বেঁচে থাকা সৌভাগ্যের, যে দুনিয়ায় লতা মুঙ্গেশকর রয়েছেন।’ ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’খ্যাত অভিনেতা ফারহান আক্তার তাঁর টুইটে শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘জন্মদিন মুবারক লতাজি। আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। ভালোবাসা শ্রদ্ধা, কৃতজ্ঞতা আপনার প্রতি।’
১৯২৯ সালের আজকের দিনে জন্ম নেওয়া কিংবদন্তি এই শিল্পী ভারতের প্রায় ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গেয়েছেন। তবে অন্যান্য ভাষার গানের তুলনায় হিন্দি ও মারাঠি ভাষায় লতার গানের সংখ্যা বেশি। ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন লতা মুঙ্গেশকর। এ ছাড়া ভারতের তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১২ বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন কীর্তিমান এই শিল্পী।
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস






