৯ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি।
টানা ৯ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চলেছ পঞ্চগড় জেলায়। শীতের আগমন ঘটেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। শীতের সময়ে সর্বোচ্চ ঠাণ্ডা ও কুয়াশা দেখা দেয় জেলার সীমান্ত উপজেলা তেঁতুলিয়া ও বাংলাবান্ধায়। এবার শুরুতেই দেখা দিচ্ছে সেই চিত্র। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, টানা ৯ দিন ধরে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে।
আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ অক্টোবর থেকে শুরু করে সোমবার পর্যন্ত পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।
শীত প্রবণ উত্তরের এই জনপদে প্রতিদিন সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে শীত। সারাদিন রোদ থাকলেও সন্ধ্যার পর সমগ্র এলাকা ঢেকে যাচ্ছে কুয়াশায়, ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে সমগ্র এলাকা। কমে আসে তাপমাত্রা। গত রোববার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যার পর বাইরে বের হলে গায়ে শীতের কাপড় জড়িয়ে নিতে হচ্ছে। পঞ্চগড়ের অবস্থান হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এ জেলায় শীত কিছুটা আগে আসে এবং শীত বিদায়ও নেয় অনেক দেরিতে। শীত মৌসুমে এই এলাকায় হিমালয়ের হিমবাহ সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত ৯ দিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে কুয়াশার কারণে রাতের তাপমাত্রা কম থাকলেও দিনে রোদের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি