আওয়ামী লীগ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া ক্ষমতায় আসেনি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণ যেন তার ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, সেজন্য নির্বাচনী আইন করে নির্বাচন কমিশন গঠন, স্বচ্ছ ব্যালটবাক্স, ছবিসহ ভোটার তালিকা থেকে শুরু করে যতগুলো সংস্কার সব আমরা করেছি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে অস্ত্র হাতে তুলে ক্ষমতা দখল করে আবারও জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আমাদের নির্বাচন ঘনিয়ে এসেছে, হয়তো দুই-একদিনের মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আজকে আমরা ডিজিটাল মাধ্যমে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করছি। এর পেছনে একটা কারণ আছে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা জনগণের জন্য অনেক কাজ করেছি। খুলনার রূপসা ব্রিজ থেকে শুরু করে কুড়িগ্রামের ধরলা ব্রিজ, দক্ষিণাঞ্চলের গাবখান ব্রিজ- এমন অনেক কাজ আমরা করেছি। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা অনেক কিছু করেছিলাম, কিন্তু তখন সবগুলোর উদ্বোধন করতে পারিনি। ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার একমাসের মাথায় গাবখান ব্রিজ উদ্বোধন করার সময় বলেছিলেন, আমরা নাকি কোনো কাজ করিনি। তার মানে এতো বড় একটি নদীতে তিনি এক মাসে বড় একটি ব্রিজ তৈরি করে ফেলেছিলেন....।
সরকারপ্রধান বলেন, এবার আমরা যেটুকু কাজ করেছি সেটুকু উদ্বোধন করব। এরপর যখন নির্বাচন হবে জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয় আমরা আবারও ক্ষমতায় আসব। আর ভোট না দিলে আমার কোনো আফসোস থাকবে না। কারণ আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি।
শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। অনেকে নির্বাচনে আসতে চায় না। কারণ যারা মাত্র ৩০টি সিট পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। বরং নির্বাচন বানচাল করে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবারও বাংলাদেশের মানুষকে ভোগান্তিতে ফেলাই তাদের চেষ্টা। দেশের মানুষ যখন শান্তি ও স্বস্তিতে ছিল, দেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেইসময় আবারও অবরোধ আর অগ্নিসন্ত্রাস, বাসে আগুন দিয়ে মানুষের জীবনযাত্রাকে যেমন ব্যহত করা হচ্ছে। স্কুল-কলেজের ছেলেমেয়েরা ফাইনাল পরীক্ষা দিতে পারছে না। যেখানে বিএনপির আমলে সাক্ষরতার হার মাত্র ৪৫ ভাগ ছিল, সেটিকে আমরা ৭৬ দশমিক ৬ ভাগে উন্নীত করেছি।
তিনি বলেন, আমি এটুকুই বলব তাদের (বিএনপি) সুমতি হোক। এই ধ্বংসযজ্ঞ-অগ্নিসন্ত্রাস তারা বন্ধ করুক। সেইসঙ্গে দেশবাসীকেও বলব, এই অগ্নিসন্ত্রাস আপনাদেরও প্রতিরোধ করতে হবে। কারণ সবারই জানমাল আছে।
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











