ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৭:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

‌নিনিত নিষাদ ছাড়া আরও কয়েকজন ছেলেপুলে আছে আমার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিনিত নিষাদ ছাড়াও আরও কয়েকজন ছেলেপুলে আছে আমার। এরা সবাই আমাকে ‘মা’ ডাকে। কিন্তু ছবির এই ছোট্ট ছেলেটা আমাকে ডাকে ‘আব্বু আন্টি’!

পৃথিবীতে এতোকিছু থাকতে উনি কেন যে আমাকে আব্বু আন্টি ডাকেন তা আমি জানি না! তবে উনি পেটে থাকাকালীন সময়ে উনার মাতাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ডাক্তারি পরীক্ষা করানোর সময় হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকা, প্রথমবারের মতো আলট্রাসনোগ্রাফিতে উনার হৃদস্পন্দন শোনা, মধ্যরাতে উনার মাতা’র হঠাৎ পাওয়া আজাইরা ক্ষুধা নিবারনে স্যুপ নুডলস বানিয়ে খাওয়ানোর কাজগুলো যখন করেছি তখন বারবার বলতাম “ছেলের বাপের কাজ তো সব আমিই করছি! ছেলে যেন আমাকেই বাবা ডাকে হুমমম...”

এই পুত্র শাকির বুঝি তখনই ঠিক করে ফেলেছে এই মহিলাকে হাতের মুঠোয় রাখতে হলে ‘আব্বু আন্টি’-ই ডাকতে হবে! 
আমার বোকা বোকা ঢঙ্গী বান্ধবী স্বর্ণা’র ভয়ংকর বুদ্ধিমান পুত্র শাকির তালুকদার এর জন্মদিন ছিল গতকাল। 
শুভ জন্মদিন শাকির বাবাটা—
আব্বু আন্টি তোমাকে অনেক ভালোবাসে…