ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:০৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

অতিথি আপ্যায়নে রাখুন চিকেন ফ্রাইড রাইস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফ্রাইড রাইস খেতে কে না পছন্দ করে! কমবেশি সবাই-ই পছন্দ করে এটি খেতে। বিশেষ করে ফ্রাইড চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস খাওয়ার স্বাদই অন্যরকম। তবে আপনি চাইলেই ঘরে বসেই ঝটপট তৈরি করতে পারবেন চিকেন ফ্রাইড রাইস।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. পোলাও চাল সেদ্ধ ৪ কাপ

২. হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ

৩. পেঁয়াজ কুচি ২টি

৪. কাঁচা মরিচ কুচি ১০টি

৫. রসুন কুচি ২ চা চামচ

৬. ডিম ভাজা ২টা

৭. গাজর কুচি ২টি

৮. ক্যাপসিকাম কুচি ২টি

৯. সয়া সস ৪ টেবিল চামচ

১০. গোলমরিচ গুঁড়া স্বাদমতো

১১. সাদা তেল ৫/৭ টেবিল চামচ

১২. লবণ স্বাদমতো

প্রস্তুত পদ্ধতি

প্রথমে মাংসের টুকরোগুলো সয়া সস, টমেটো সস, সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন। এবার ননস্টিক প্যানে তেল দিয়ে প্রথমে চিকেনগুলো ভালো করে ভেজে নিন। চিকেনগুলো যেন সেদ্ধ হয় তা খেয়াল রাখবেন। এসময় চুলার আঁচ কমিয়ে রাখুন। এবার পোলাও চালগুলো সেদ্ধ করে নিন। পরে ওই প্যানে সামান্য মাখন দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নিন। তারপর গাজর, ক্যাপসিকাম, কাঁচা মরিচ ও লবণ মিশিয়ে ভেজে নিন। এরপর ভাত ও চিকেনের টুকরো ও সামান্য সয়া সস মিশিয়ে নাড়তে থাকুন।

এবার স্বাদমতো লবণ ও সামান্য চিনি মিশিয়ে দিন। প্রয়োজনে টমেটো সস আর রেড চিলি সস মিশিয়ে এক চামচ ছড়িয়ে দিতে পারেন। সব একসঙ্গে মিশে গেলে উপরে গোলমরিচ গুঁড়া ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজার চিকেন ফ্রাইড রাইস।