অদিতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল নোয়াখালী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
নোয়াখালী শহরের নিজ বাসায় তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন সহপাঠীরা। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অদিতার শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহপাঠীরা একটি শোক র্যালি বের করেন।
এক পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সেই র্যালিতে যুক্ত হয়। এসময় তাদের হাতে ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড দেখা যায়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
নুসরাত ফারিয়া নামের এক সহপাঠী বলেন, আমরা আমাদের সহপাঠী অদিতার হত্যাকারীর ফাঁসি চাই। সেই ফাঁসি জনসম্মুখে দেওয়া হোক। যে নরপশু এই জঘন্য হত্যাকাণ্ড করেছে ঠিক একইভাবে তাকেও হত্যা করা হোক। আমার বোনের হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
মুমতাহিনা নামের আরেক সহপাঠী বলেন, আমার ফ্রেন্ড-এর সঙ্গে যেটা হয়েছে তা যে নেক্সট টাইম আমাদের সঙ্গে হবে না তার নিশ্চয়তা নেই। আমাদের নিরাপত্তা কোথায়? নিজ ঘরে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় যাব। উই ওয়ান্ট জাস্টিস।
রোমানা আক্তার নামে এক অভিভাবক বলেন, ছোটবেলা থেকে অদিতাকে আমি চিনি। সে আমার মেয়ের সঙ্গে পুলিশ কেজি স্কুলে পড়ত। তার বাবা মারা যাওয়ার পর মা অনেক যুদ্ধ করে মেয়েদের বড় করেছেন। নিজ বাসায় এমন হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক।
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা বলেন, একজন শিক্ষার্থীর এমন মৃত্যু আমাদের ব্যথিত করেছে। শিক্ষক হিসেবে আমরা মেনে নিতে পারছি না। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া আন্দোলন চলতে থাকবে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রধান আসামি গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। খুব দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








