অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন শাহনাজ মুন্নী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৯ পেলেন কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নী। গল্প, উপন্যাস ও কবিতায় অনন্য অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হলো।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার হাতে পেয়ে শাহ্নাজ মুন্নী বলেন, সাহিত্যে এটা আমার প্রথম আনুষ্ঠানিক পুরস্কার। তবে দীর্ঘ সাহিত্যজীবনে ইতিবাচক প্রতিক্রিয়া ও অনুপ্রেরণার অনেক অনানুষ্ঠানিক পুরস্কার জমেছে। দেশে নারীদের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়, সামাজিক সব দায়িত্ব ও কর্তব্য নারীদের ওপর চাপানো হয়। সেসব পালন করে একজন নারী সাহিত্যচর্চায় অংশ নিতে পারেন। আমি লেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই। আজীবন সাহিত্যচর্চা চালিয়ে যেতে চাই।
শাহনাজ মুন্নীর জন্ম ১৯৬৯ সালের ৮ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহণের পর পেশা হিসেবে বেছে নেন টেলিভিশন সাংবাদিকতা।
এ পর্যন্ত শাহ্নাজ মুন্নীর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘এলো ক্রুদ্ধ অন্ধকার’, ‘বাদুর ও ব্র্যান্ডি’, ‘তৃতীয় ঘণ্টা পড়ার আগেই’, ‘পান সুন্দরী’, ‘নির্বাচিত গল্প’, ‘আমি আর আমিন যখন আজিমপুর থাকতাম’। এবারের অমর একুশে বইমেলায় মাওলা ব্রাদার্স থেকে প্রকাশ হচ্ছে তার উপন্যাস ‘স্নানের শব্দ’।
দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে ও লেখক নূর কামরুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক, মনোরোগ বিশেষজ্ঞ ও অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামীম কামরুল হক। অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি করেন সাহিনা মিতা এবং গান পরিবেশন করে ‘অনন্যা শীর্ষ দশ পুরস্কার’–প্রাপ্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েদের দল ‘এফ মাইনর’।
উল্লেখ্য, বাংলা ১৪০১ সনে (১৯৯৩ সাল) ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করা হয়। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর একজন কৃতী নারী সাহিত্যিক অথবা সাহিত্য–গবেষককে এ পুরস্কার দেওয়া হয়।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




