অনলাইনে প্রকাশ পেল ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’র ট্রেলার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২ আগস্ট ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
অনলাইনে প্রকাশ পেল ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমার অফিসিয়াল ট্রেলার। এটি মূলত ভারতীয় বিমানবাহিনীর প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনার জীবন নির্ভর চলচ্চিত্র। এতে গুঞ্জন সাক্সেনার চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।
শরণ শর্মার পরিচালনায় নির্মিত ‘গুঞ্জন সাক্সেনা’র ট্রেলার অনলাইনে মুক্তির পর থেকে বি টাউনে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। জাহ্নবীর সাবলীল অভিনয়ে মুগ্ধ বলিউড বাদশা শাহরুখ খান, অক্ষয় কুমার সহ অনেকেই। পাশাপাশি অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
এর আগে সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জাহ্নবী বলেছিলেন, ‘আমি ভাগ্যবান। কেননা আমি গুঞ্জন সাক্সেনার মতো সাহসী এক নারীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। তবে হ্যাঁ, অনেক পরিশ্রম করেছি। এই সিনেমাতে কাজ করে জীবনের ভুল ধারণাগুলো আমার কাছে থেকে বিদায় নিয়েছে। আশা করছি, সিনেমাটি দেখলে আপনাদের ভালো লাগা কাজ করবে।’
এই সিনেমাতে জাহ্নবী কাপুর ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদী, বীনিত কুমার সিং এবং মানব বীজ সহ অনেকেই।
স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সে আগামী ১২ আগস্ট জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও জি স্টুডিওজ।
‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’র ট্রেলারটি দেখুন
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











