অনশন বাতিল করে ক্যাম্পাসে ফিরলেন ইডেনের নেত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
সদ্য বহিষ্কৃত ইডেন কলেজ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী অনশন বাতিল করে ক্যাম্পাসে ফিরেছেন। তাদের দাবি ছাত্রলীগের ‘বড় ভাইদের’ কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর তারা ক্যাম্পাসে ফিরেছেন।
ছাত্রলীগের বহিষ্কার হওয়া নেত্রীরা ঘোষণা করেছিলেন, সংগঠন থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ‘সুষ্ঠু বিচারের’ দাবিতে আমরণ অনশনে যাবেন তারা।
সোমবার দুপুরের দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে অনশন শুরুও করেছিলেন তারা। এক ঘণ্টা না যেতেই সেখান থেকে বের হয়ে তারা বলেন, এখন আর অনশন করবেন না। ‘বড় ভাইদের’ কাছ থেকে আশ্বাস পাওয়ায় তারা ক্যাম্পাসে ফিরছেন।
সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কার হওয়া ১০ থেকে ১২ নেতাকর্মী ঢোকেন। তখন তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। কিছু সময় ভেতরে অবস্থানের পর বেলা ১টা ৪০ মিনিটের দিকে তারা বের হয়ে আসেন।
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি জান্নাতুল ফেরদৌস ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়ার পর বলেন, ‘আমরা বিষয়গুলো বড় ভাইদের জানাতে এসেছিলাম। জানিয়ে এখন চলে যাচ্ছি। সমস্যা সমাধানে তারা দায়িত্ব নিয়েছেন। আমরা কোনো অনশনে নেই। আমাদের কোনো কর্মসূচি নেই।’ তবে ভেতরে কার সঙ্গে তারা আলোচনা করেছেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
এর আগে সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে বহিষ্কৃত নেতা-কর্মীরা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন।
দুপক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় রোববার রাতে ইডেন কলেজ কমিটি স্থগিত ও ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা


