ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৫:৫৩:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

অনস্ক্রিন চুমুতে না, কিন্তু বিশেষ একজনের বেলায় হ্যাঁ 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

আপনি যদি সিনেপ্রমী হয়ে থাকেন, তা হলে নিশ্চয়ই ‘বাহুবলী’ দেখেছেন? নায়িকা তামান্না ভাটিয়াকে মনে আছে নিশ্চয়ই? দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই তারকা যে কোনও ছবিতে সই করার আগে অদ্ভুত এক শর্ত দেন। 

কী সেই শর্ত? অনস্ক্রিন কোনও চুমুর দৃশ্য থাকলে তাতে আপত্তি রয়েছে তামান্নার। কিন্তু একজন বলি হিরোর জন্য এই নিয়মের ব্যতিক্রম ঘটাতে রাজি তামান্না। কে তিনি?

সদ্য এক সাক্ষাত্কারে তামান্না বলেন, “সাধারণত অনস্ক্রিনে চুমুতে আমার আপত্তি থাকে। এটা আমার চুক্তির অংশ। কিন্তু হৃতিক রোশন হলে ব্যাপারটা আলাদা। আমি রাজি…।’’

তামান্না শেয়ার করেছেন, কিছুদিন আগে হৃতিকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। একেবারেই ফ্যান গার্ল মোমেন্ট ছিল তাঁর জন্য। প্রিয় নায়কের সঙ্গে ছবিও তোলেন তিনি। 

কেরিয়ারের শুরু থেকেই হৃতিককে অনুসরণ করছেন তামান্না। হৃতিক তাঁর কাছে অনুপ্রেরণা। ফলে হৃতিকের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে কনট্র্যাক্টে কোনও রকম শর্ত রাখতে রাজি নন তামান্না।