ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২২:০৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

অনিয়মের দায়ে চেয়ারম্যান পদ গেল সোনিয়ার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে চেয়ারম্যান পদ হারিয়েছেন তিনি।

তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলোর মধ্যে রয়েছে- জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্সের ৪ লাখ ৭২ হাজার ২৭০ টাকা আদায় রেজিস্ট্রার ও ক্যাশ বইয়ের সঙ্গে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও অসহযোগিতা করা, ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা, ইউপি সচিবকে দৈনন্দিন কার্যক্রম করতে না দেওয়া।


অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণ পাওয়া গেছে এই মর্মে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার সহকারী সিনিয়র সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্যের অনাস্থা প্রস্তাবে সরেজমিনের আলোচনায়ও সর্বসম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করেন পটুয়াখালী জেলা প্রশাসক। পরবর্তী পদক্ষেপ হিসেবে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী অনুমোদিত হয় এবং জনস্বার্থে ২নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি একই আইন অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


২০২১ সালের ১১ নভেম্বর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন তানজিন নাহার সোনিয়া।