কলকাতা : অনুরাধাকে উপাচার্য পদে চায় না প্রেসিডেন্সির শিক্ষার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৪৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
কলকাতার স্বনামখ্যাত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অনুরাধা লোহিয়ার পদের মেয়াদ শেষ হতে চলেছে আগামী পহেলা মে৷ তবে, তাকে আর উপাচার্য পদে চাইছেন না সেখানকার শিক্ষার্থীরা।
সোমবার সংবাদ সম্মেলনে বসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন আইসি। এই সম্মেলনে আইসির প্রধান দাবি, অনুরাধা লোহিয়াকে পুনরায় যেন উপাচার্য পদে নিয়োগ না করা হয়৷ তার জন্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইছে এই ছাত্র সংগঠন৷
এ দিনের সম্মেলনে উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছে আইসি৷ অভিযোগ, অনুরাধা লোহিয়ার চার বছরের সময়কালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবনতি ঘটেছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তর ভয়ে তটস্থ হয়ে রয়েছে৷ অধ্যাপকরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন৷ অশিক্ষক কর্মচারীরা বিভিন্ন চাপের মধ্যে রয়েছেন৷ অংশীদারদের সঙ্গে কর্তৃপক্ষের সম্পর্কেরও অবনতি ঘটেছে৷ সব মিলিয়ে চার বছর ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘রামরাজত্ব’ চলার অভিযোগ করেছে আইসি৷
অভিযোগের তালিকায় ২০১৬-’১৭-র ন্যাক রিপোর্টের উল্লেখও রয়েছে৷ এই মূল্যায়ণে ‘গভর্নেন্স, লিডারশিপ এবং ম্যানেজমেন্ট’ বিভাগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পাঁচ এর মধ্যে ২.৭০ পেয়েছে৷ ন্যাকের এই রেটিংয়ের সঙ্গে সহমত প্রকাশ করেছেন আইসির সদস্যরা৷ তাঁদের মতে, অনুরাধা লোহিয়ার নেতৃত্বাধীন প্রশাসন পুরোপুরি ব্যর্থ৷
তবে, শুধু প্রশাসন নয়৷ এ দিনের বৈঠকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যার কথা তুলে ধরা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষাগত উৎকর্ষতা থেকে শুরু করে প্রবেশিকা পরীক্ষা, সব বিষয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই পড়ুয়ারা৷ আইসির সদস্য সায়ন চক্রবর্তী বলেন, ‘‘প্রেসিডেন্সির স্বার্থেই আমরা চাইছি অনুরাধা লোহিয়াকে যাতে আর পুনর্বহাল না করা হয়৷’’
ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার বক্তব্য একই৷ এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকার বলেন, ‘‘অনুরাধা লোহিয়াকে ফের উপাচার্য পদে নিয়োগ করা হোক, আমরা কেউই চাই না৷’’
বর্তমান উপাচার্য হিসাবে আগামী পয়লা মে অনুরাধা লোহিয়ার পদের মেয়াদ শেষ হচ্ছে৷ পরবর্তী উপাচার্যর জন্য গঠিত হয়েছে তিন সদস্যের সার্চ কমিটি৷ এই কমিটিতে রয়েছেন ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান বেদ প্রকাশ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন ডিরেক্টর জেনারেল নির্মল বসু৷
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে বিজ্ঞাপন৷ কিন্তু, কোনও পরিস্থিতিতেই অনুরাধা লোহিয়াকে আর উপাচার্য হিসাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন আইসি এবং এসএফআইয়ের সদস্যরা দেখতে চাইছেন না বলে সোমবার জানানো হয়েছে৷
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











