অন্যরূপে ফিরছেন শ্রীলেখা মিত্র
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
দীর্ঘ সময় ধরে টেলিভিশন এবং ছবিতে দাপটের সঙ্গে কাজ করার পর বেশ কিছুদিন নজরের আড়ালে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার অন্যরূপে ফিরছেন তিনি, অভিনয়ের নিজের দক্ষতা দেখানোর পর এবার শ্রীলেখাকে দেখা যাবে পরিচালকের আসনে। ইতোমধ্যে তার প্রথম ছবির কাজ শেষ হয়ে গিয়েছে। ‘বেটার হাফ’ ছবির এখন পোস্ট প্রোডাকশন কাজ চলছে। তবে এখানেই থেমে যাননি শ্রীলেখা। শুরু করে দিয়েছেন তার পরের ছবির চিত্রনাট্যের কাজ।
সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি নিজেকে খুব ভালো ছাত্রী বলে মনে করি। এই ইন্ডাস্ট্রিতে আমার গোটা সফরে একটা জিনিস খুব মন দিয়ে শিখেছি, সেটা হল স্টোরিটেলিং। এতদিন যা শিখেছি এবার তা নিয়েই ক্যামেরার অন্যদিকে থেকে কাজ করতে চাই।’
‘বেটার হাফ’ ছবি এক বিবাহিত দম্পতির সম্পর্কের গল্প বলে। আর নতুন চিত্রনাট্যর বিষয়বস্তু কি সে বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি নায়িকা। তবে জানিয়েছেন তার নতুন ছবির চিত্রনাট্য তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কথা মাথায় রেখে লিখেছেন। ঋতুপর্ণাকে নিয়েই এই ছবির কাজ করার ইচ্ছে তার।
সাক্ষাত্কারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা যখন কোনও চিত্রনাট্য লিখি তখন কাউকে সামনে রেখেই লেখা এগোয়। আমার মাথায় ঋতু (ঋতুপর্ণা সেনগুপ্ত) রয়েছে। ও আমার ছবিতে কাজ করতে রাজি হবে কি না জানি না, তবে ওর কাছে প্রস্তাব নিয়ে তো যাব। চিত্রনাট্য পড়ে শোনাব। ও যদি রাজি হয় তাহলে তো কথাই নেই।’
উল্লেখ্য, কিছুদিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ফোন নম্বর। শুধু তাই নয়, কুরুচিকর ভাষা প্রয়োগ করে নিশানা করা হয় তাকে। তবে চুপ থাকেননি অভিনেত্রীও। জনৈক ওই নেটনাগরিককে পালটা উত্তর দিয়েছেন তিনি। বিষয়টি কলকাতা পুলিশের সাইবার বিভাগের নজরেও এনেছেন শ্রীলেখা।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী





