অপর্ণা সেনের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
‘পরমা’ থেকে ‘দ্য জাপানিস ওয়াইফ,’ অপর্ণা সেনের ছবিতে বারবার ফিরে এসেছে মেয়েদের কথা। প্রতিক্রিয়াশীল সমাজের সমস্ত প্রতিবন্ধকতা পরিচালক পেরিয়েছেন তার লেন্সের মাধ্যমে। আজ অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনের জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেন তার অনুরাগীরা।
১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন অপর্ণা সেন। সত্যজিৎ রায়ের ‘সম্পত্তি’ ছবি দিয়েই ১৬ বছর বয়সে অভিনয়ে ডেবিউ করেন তিনি। শুধু ক্যামেরার সামনে নয়, সময়ের সঙ্গে সঙ্গে ক্যামেরাও পেছনেও সমান দক্ষতায় তাকে পেয়েছে দর্শক- ৩৬ চৌরঙ্গী লেন, পারমিতার একদিন ও গয়নার বাক্সের মতো ছবি উপহার দিয়েছেন অপর্ণা সেন।
প্রথম ছবিতেই সবার মনে ছাপ ফেলে দিয়েছিলেন সাংবাদিক-পরিচালক চিদানন্দ দাশগুপ্তের মেয়ে রীণা দাশগুপ্ত। তারপর তাকে রুপোলি দুনিয়ায় দেখা যায়নি অনেক বছর। রীণা পড়া শেষ করেছেন। বিয়ে করেছেন সাংবাদিক চিরঞ্জীব সেনকে। সেই বিয়ে ভাঙার পরেই রীণা রূপান্তরিত হলেন অপর্ণায়। আর একের পর ছবিতে অভিনয়।
অভিনয়ের পাশাপাশি তিনিও সম্পাদনা করেছেন নামী সংবাদপত্রের মেয়েদের ম্যাগাজিন। অনেকেই বলেন, বুদ্ধি, শিক্ষা আর সৌন্দর্য এক আধারে ধরা দিলে সেটাই নাকি অপর্ণা সেন। যিনি অবলীলায় ছেলেদের কাঁধে হাত রেখে সিগারেটের ধোঁয়া ছাড়তে পারেন। আবার সমাজ বদলের ডাক দিয়ে প্রয়োজনে-অপ্রয়োজনে মিছিল-মিটিংয়ে রাস্তায় নেমে সবার সঙ্গে পা মেলাতে পারেন।
এমন নারী যখন একা তখনও যেমন ইনটেলেকচুয়ালিজমের চূড়ান্ত। দুই মেয়ে কঙ্কনা আর ডোনা বড় হয়ে যাওয়ার পর সাজানো ঘরের কোণে কোলে পোষ্য নিয়ে নিজের মনে অপর্ণা। যেন সেলুলয়েডে বন্দিনী কোনও গল্পকথা। কার যেন অধীর অপেক্ষায়!তিনিই আবার রঙে-হাসিতে উজ্জ্বল-উচ্ছ্বল ঘরের বাইরে।
-জেডসি
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে