ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:২০:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

অপহরণের ৮ দিন পর পতিতালয়ে উদ্ধার, গ্রেফতার ২

আপডেট: ১০:৫৪ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার

1437732913 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সাভার : আশুলিয়ায় অপহরণের আটদিন পর ময়মনসিংহের পতিতালয় থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতসন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার আশুলিয়া থানা পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, প্রেমের ফাঁদে ফেলে গত ১৭ জুলাই সেন্টু হোসেন শাকিল কৌশলে আরো দুই বন্ধু আলমগীর ও রাশেদের সহযোগিতায় আশুলিয়ার নবীনগর এলাকা থেকে ঐ তরুণীকে অপহরণ করে। প্রাইভেটকারে করে ময়মনসিংহের একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে ঐ তরুণীকে ময়মনসিংহের একটি পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়।
 
অপহূত তরুণীর পরিবার থানায় অভিযোগ করণে পুলিশ  সেন্টু ও আলমগীরকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তরুণীকে উদ্ধার করা হয়।
 
আশুলিয়া ও ধামরাই জোনের সহকারী পুলিশ সুপার  নাজমূল হাসান ফিরোজ উইমেননিউজকে বলেন, নির্যাতিতাকে আদালতে পাঠানো হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
২৪.০৭.২০১৫