অপূর্বর পর আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিলেন তিশা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির ৯ বছরের সাজানো সংসার ভেঙে গেছে। শোনা যাচ্ছে, চলতি বছরের শুরুতেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ডিভোর্সের খবরটি এতদিন গোপন থাকলেও রোববার প্রকাশ্যে আনেন অদিতি।
এরপর সংসার ভাঙার নেপথ্যে অনেক কারণ আছে বললেও, আলাদাভাবে কিছুই উল্লেখ করেননি অদিতি। তবে গুজব উঠেছে এই সংসার ভাঙার পেছনে রয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। কয়েকটি অনলাইনও প্রকাশ করেছেন এমন খবর।
গুজব ছড়িয়েছে, অপূর্ব-তিশা নিয়মিত জুঁটি বেঁধে অভিনয় করতে গিয়ে সত্যিই সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও অপূর্বের স্ত্রী ব্যাপারটিতে আপত্তি জানান। অপূর্ব-তিশার সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলেও অবিশ্বাস করেন অদিতি। সব মিলিয়ে অভিযোগের তীর তিশার দিকে।
যদিও রোববার রাতে এক স্ট্যাটাসে অপূর্ব ডিভোর্সের কথা স্বীকার করে তাদের সন্তানের জন্য দোয়া চেয়েছেন। তবে এ অভিনেতা আরেক স্ট্যাটাসে অন্য অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়ে গসিপ ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছেন।
অপূর্ব ওই স্ট্যাটাসে উল্লেখ করন, ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা এবং তীর্যক, মিথ্যা বানোয়াট মন্তব্য করে তাদের কষ্ট বাড়িয়ে দেয়ার মতো খারাপ কাজ গুলো থেকে সবাই বিরত থাকবেন। এর মধ্যে রসালো কোনো গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না, প্লিজ।
একইসঙ্গে এ অভিনেতা জানান, অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি আমি এবং আমার স্ত্রী অদিতি অত্যন্ত শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে আইনগতভাবে আমাদের সম্পর্কের ইতি টেনেছি। কোনো সংবাদমাধ্যম এই ব্যাপারটাতে তৃতীয় কাউকে জড়িয়ে কোনো ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে আইসিটি আইনে আইনগত ব্যবস্থা নিব। অলরেডি প্রকাশিত কিছু সংবাদের লিংক আমি সংগ্রহ করেছি।
এদিকে, এবার ভক্তদের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তানজিন তিশা। এমনকি গুজব যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। সোমবার ভোরে নিজের ফেসবুক পেজে তানজিন তিশা লিখেছেন, আমি সাধারণত গুজবে সাড়া দেই না। তবে আজ আমি অনুভব করছি যে, কয়েকটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত চলমান গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নামটি ব্যাবহার করবেন না। এতে আমারসহ শিল্পী এবং তার পরিবারের চলমান পরিস্থিতি আরও খারাপ হবে। আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে, কেউ আমার ইমেজ নষ্ট করতে ইচ্ছেকৃতভাবে এটি তৈরি করছে।
তিশা বলেন, দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না, যার কোনো সত্যতা নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, যেন এই গুজব ছড়িয়ে না দেন। কারণ, ভুয়া খবর ছড়িয়ে দেয়াও একটি সাইবার অপরাধ।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, অনুরোধ করছি আপনাকে এই ধরনের ভিত্তিহীন গল্পে আমার নাম উল্লেখ না করার। যারা এই কাজটি চালিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব-অদিতির দাম্পত্য জীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে।
-জেডসি
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







