অবশেষে জানা গেল নুসরাতের ছেলের বাবা কে!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
টলিউড তারকা নুসরাত জাহান ও যশ দাসগুপ্ত। পুরোনো ছবি
সন্তানের জন্মপরিচয় নিয়ে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের তৈরি ধোঁয়াশা অবশেষে কেটে গেল। জানা গেল তার ছেলে ঈশানের জন্ম পরিচয়। নুসরাত জাহান এর আগে অবশ্য বলেছেন, ‘আমার ছেলের বাবা জানে বাবা কে’। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেখা গেছে, ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের পাশে লেখা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ! নিচে মায়ের নামের পাশে নুসরাত জাহান রুহি।
বোঝা যাচ্ছে, নুসরাত তার ছেলে ঈশানের জন্মের প্রশংসাপত্রের জন্য যে যে তথ্য দিয়েছেন, তাতে বাবার নাম হিসেবে যশের নামই দেওয়া হয়েছে। তাছাড়া, বাবার পদবীই ছেলের পদবী হিসেবে ব্যবহার করা হয়েছে।
অনলাইনে ‘যশরাত’-এর সদ্যোজাতের জন্মের প্রশংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পুরসভা জানিয়েছে। আরও জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার পরে পুরসভার স্বাস্থ্য বিভাগ জন্ম প্রশংসাপত্রের ওয়েবসাইট আপডেট করতেই নাকি বেরিয়ে আসে সব তথ্য।
গত শনিবার যশকে নিয়ে করোনাভাইরাস মহামারির প্রতিষেধক নিতে পুরসভায় গিয়ে মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক সুব্রত রায় চৌধুরীর কাছ থেকে পুত্রের জন্ম প্রশংসাপত্রে বাবার নামের জায়গায় ফাঁকা রাখা নিয়ে আইনি জটিলতার তথ্যও নাকি জেনে নেন নুসরাত।
গত এক বছর ধরে সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহু কটূক্তি, কটাক্ষ, কৌতূহলের মুখোমুখি হতে হয়েছে যশ-নুসরাতকে। তারকা যুগল প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা মুখে আনেননি।
বরং সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আকারে-ইঙ্গিতে মান্যতা দিয়েছেন তাদের সম্পর্ককে। সেই থেকে দুইয়ে দুইয়ে চার এরই মধ্যে করে নিয়েছেন দুই তারকার অনুরাগীরা। তার পরেও নুসরাত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃপরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল।
সম্প্রতি, একটি সালোঁর উদ্বোধনে এসেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় সাংসদ-তারকাকে। সেখানেই তিনি সাফ জানান, ‘ছেলের বাবা জানে বাবা কে’!
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









