অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ১ লাখ রুপির বন্ডে বুধবার জামিন মঞ্জুর করা হয়। সুশান্ত সিং রাজপুতের সাবেক এই প্রেমিকা জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীকে।
১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে। চা, কফিসহ অন্য পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে সুশান্তকে দিতেন রিয়া। বিভিন্ন হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে আসার পর থেকে এমন অভিযোগ উঠতে শুরু করে। শুধু তাই নয়, সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাদের সঙ্গে একযোগে রিয়া সুশান্তের জন্য মাদক আমদানি করতেন বলেও ওঠে অভিযোগ। এরপরই রিয়া চক্রবর্তীর বাড়িতে চালানো হয় তল্লাসি। অভিনেত্রীর ল্যাপটপসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা ওইসব ইলেক্ট্রনিক ডিভাইস থেকেই রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক কারবারি এবং পাচারকারীদের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর ২ দিন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।
সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্তকে গ্রেপ্তারির পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো নিজেদের হেফাজতে নেয় রিয়া চক্রবর্তীকে। মুম্বাইয়ের বাইকুল্লা জেলেই এরপর ২৮ দিন কেটে যায় অভিনেত্রীর।
তবে আদালত জানিয়েছেন, আগামী ১০ দিন নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে তাকে। নিজের পাসপোর্টও জমা রাখতে হবে থানায়। পুলিশের অনুমতি ছাড়া গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না তিনি। বিদেশ যেতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে তাকে।সূত্র- জিনিউজ ও আনন্দবাজার পত্রিকা
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






