ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৮:০৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

অবশেষে তাজমহল দর্শন করলেন কারিশমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতবাসী হয়েও তাজমহল দর্শন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়! দেরিতে হলেও সেই অপূর্ণ কাজটি এবার সেরেই ফেলেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।  ভারতীয় নাগরিক হয়ে গত ৬ অক্টোবর প্রথমবার তাজমহল দর্শন করেন এই অভিনেত্রী। কারিশমার আগ্রা সফরে তার সঙ্গী হিসেবে ছিলেন তার মেয়ে সামিরা ও ছেলে কিয়ান।

কারিশমা কাপুর বলেন, অবশেষে তাজমহল দর্শনের সুযোগ মিললো এবং আমি সত্যি বেশ আনন্দিত। তাজমহলের মনোমুগ্ধকর সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ এবং বিস্মিত।

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এমনটাই জানান দিয়েছেন কারিশমা কাপুর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওই স্ট্যাটাসটির সঙ্গে তাজমহলে গিয়ে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেছেন কারিশমা।


-জেডসি