অবশেষে ধর্মেন্দ্রকে নিয়ে মুখ খুললেন হেমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর পরে অবশেষে মুখ খুললেন হেমা মালিনী। সেইদিন পবন হংস শ্মশানে ছলছল চোখে পৌঁছে ছিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকেও সেদিন কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। অবশেষে নিজের মনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলেন তিনি।
হেমার জীবনের বিরাট অংশ জুড়ে ছিলেন ধর্মেন্দ্র। স্বামী ও বাবা দুই ভূমিকাই সফলভাবে পালন করেছিলেন অভিনেতা। এমনটাই জানান হেমা।
অভিনেত্রী লিখেছেন, ‘অবশ্যই ভাল স্বামী ও আমাদের দুই কন্যা ঈশা ও অহনার ভাল বাবা ছিলেন। তাছাড়া আমার জীবনের বন্ধু, পথপ্রদর্শক ছিলেন। যেকোনো প্রয়োজনে আমি ওর কাছে যেতাম। বলা ভালো, আমার সবকিছু ছিলেন তিনি। ভালো ও খারাপ দুই সময়েই আমার পাশে ছিলেন।’
খ্যাতির চূড়ায় থাকলেও ধর্মেন্দ্র ছিলেন আন্তরিক মানুষ। প্রতিভাবান হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলতেন। এই বিষয়টিই সকলের থেকে তাকে আলাদা পরিচিতি দিয়েছিল বলে মনে করেন হেমা। তিনি লিখেছেন, ‘চলচ্চিত্রজগতে ওর খ্যাতি ও সাফল্য চিরন্তন হয়ে থাকবে।’
প্রকাশ কৌরের সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। জীবনসঙ্গীকে হারিয়ে হেমা লিখেছেন, ‘ব্যক্তিগত জীবনে আমার কতটা ক্ষতি হল তা বলে প্রকাশ করা যাবে না। যে খালি স্থান তৈরি হয়েছে, তা আমার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। এত বছর একসঙ্গে থাকার পরে এখন আমার কাছে বিশেষ স্মৃতিগুলোই থাকবে।’
দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বাড়ি ফিরেছিলেন ধর্মেন্দ্র। বাড়িতেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল তার। কিন্তু গত সোমবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার










