অবসরের ইঙ্গিত দিলেন সেরিনা উইলিয়ামস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি।
অবসরের ইঙ্গিত দিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট তারকা সেরিনা উইলিয়ামস। 'ভোগ' পত্রিকার সেপ্টেম্বর সংখ্যায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টেনিস তারকা। ইউএস ওপেনের আগেই হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন তিনি।
সেরিনা বলেছেন, এটা আমার কাছে সব চেয়ে কঠিন সিদ্ধান্ত। আমি খেলা ছাড়তে চাই না। কিন্তু সেই সঙ্গে এটাও বলবো, আমি ভবিষ্যতের জন্য তৈরি।
সেরিনার এই কথার পরেই জল্পনা ছড়িয়েছে, তবে কি এবার টেনিস দুনিয়াকে বিদায় জানাতে চলেছেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন!
চলতি বছর উইম্বলডনে খেলতে পারেননি সেরিনা। এই মাসের শেষে ইউএস ওপেনে তিনি নামতে পারবেন কি না সেটাও নিশ্চিত নয়।
সেরিনা বলেছেন, আমি উইম্বলডনের জন্য তৈরি ছিলাম না। ইউএস ওপেনে নামতে পারব কি না তাও জানি না। তবে চেষ্টা করব।
তবে যে দিনই তিনি টেনিসকে বিদায় জানান না কেন, কোনও বড় আড়ম্বর করবেন না বলে জানিয়েছেন সেরিনা। এত দিন ধরে তাকে ভালবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সেরিনা বলেছেন, সবার কাছে এত বছর ধরে যে ভালবাসা পেয়েছি তা কথায় প্রকাশ করতে পারব না। এত এত সুন্দর জয়ের মুহূর্তে আপনারা আমার পাশে থেকেছেন। এই দিনগুলোর জন্য মন খারাপ করবে। আমার মধ্যে যে মেয়েটা টেনিস খেলত সেই মেয়েটার অভাব বোধ করব।
সেরিনা জানিয়েছেন, স্বামী অ্যালেক্সিস ও পাঁচ বছরের মেয়ে অলিম্পিয়ার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইছেন তিনি। দ্বিতীয় সন্তান নেওয়ারও পরিকল্পনা করেছেন। সেই জন্যই টেনিসকে বিদায় জানাতে চান কি না তা অবশ্য নিশ্চিত নয়।
সেরিনা বলেছেন, গত বছর আমরা আর একটা সন্তান নেওয়ার চেষ্টা করেছিলাম। আমার চিকিৎসক জানিয়েছে, আমরা চাইলে এখন সন্তান নিতে পারি। কিন্তু খেলার মধ্যে থাকাকালীন আমি অন্তঃসত্ত্বা হতে চাইছি না। হয় টেনিসের মধ্যে থাকব। নইলে বেরিয়ে যাব।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











