ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৫১:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে। আজিজুল হাকিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাকিমের লাইফ সাপোর্টের খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ।

তিনি আজ শুক্রবার সকালে জানান, আজিজুল হাকিমেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন। গতকাল রাত একটায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

এই অভিনেতার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত। সবাই এতদিন বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) আজিজুল হাকিম ও তার স্ত্রী-পুত্রের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।