ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৯:৩৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

অভিনেত্রী পরীমনির বাসায় র‌্যাবের অভিযান চলছে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। আজ বুধবার বিকেল ৪টার দিকে তার বাসায় অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীমনির বাসার গেটের বাইরে র‌্যাবের সদস্যরা অবস্থান করছেন। তার বাসাটি ঘিরে রেখেছেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমনি। পরে র‌্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এখন র‌্যাব সদস্যরা তার বাসার ভেতরে অবস্থান করছেন।