ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৬:২৪:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

অভিনেত্রী মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার

সৃজিত ও মিথিলা।

সৃজিত ও মিথিলা।

প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে করছেন তিনি। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আজ সোমবার দুপুরে প্রকাশিত এই সংবাদে বলা হয়, বিয়ের প্রস্তাব নিয়ে কলকাতার এই নির্মাতা এখন ঢাকায় অবস্থান করছেন। আসছে বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।

যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি অস্বীকার করেছেন সৃজিত। তিনি বলেন, মিথিলার পরিবারের সঙ্গে আমার বহুদিন ধরেই চেনাজানা। তাদের সঙ্গে দেখা করতেই আসা।

এ বিষয়ে মিথিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, গত মার্চে সংগীত শিল্পী অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সেই কাজের সূত্র ধরে সৃজিত-মিথিলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গত সেপ্টেম্বরে কলকাতায় সৃজিতের জন্মদিনের কেক কাটতে দেখা যায় মিথিলাকে।

শুধু তাই নয়, নেপালেও তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। আর সর্বশেষ তাদের দু’জনকে দেখা গেছে, কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে।