ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৮:৪১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

অভিনয়ে ফিরেছেন কারিশমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাত বছর পর কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের বড় বোন কারিশমা কাপুর। যদিও বড় পর্দার অভিনেত্রী হিসেবে নয়, বর্তমানে নায়িকা কাজ করছেন পরিচালক ও প্রযোজক একতা কাপুরের একটি ওয়েব সিরিজে। ‘মেন্টালহুড’ নামের ওই ওয়েব সিরিজে কারিশমাকে দেখা যাবে মীরা শর্মা নামে এক নারীর চরিত্রে। যিনি তার যাবতীয় আবেগ তার বন্ধুর সঙ্গে শেয়ার করেন।

দীর্ঘ সাত বছর অভিনয়ের বাইরে থাকা প্রসঙ্গে কারিশমা বলেন, ‘দুটি সন্তান ও সংসারকে সময় দিতে গিয়েই দিন চলে যেত। তাই এটা আমারই ইচ্ছে ছিল যে, আপাতত কোনো ছবির কাজ করব না। এখন ছেলে-মেয়েরা একটু বড় হয়ে গেছে। তাই কাজ করতে এখন আর কোনো সমস্যা নেই। তাছাড়া সন্তানরাও আমাকে কাজ করতে দেখে বেশ খুশিই হয়।’

নব্বইয়ের দশকে অভিনয় জগতে এসেছিলেন সে সময়কার সুপারহিট নায়িকা কারিশমা কাপুর। ওই সময় শাহরুখ খানের বিপরীতে নায়িকার ‘দিল তো পাগল হ্যায়’, গোবিন্দর বিপরীতে ‘হিরো নাম্বার ওয়ান’ ও ‘বিবি নাম্বার ওয়ান’ ছবিগুলো দারুণ হিট হয়েছিল। বলিউডে পাকাপাকি আসন গেড়েই বসেছিলেন কারিশমা। অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও ছিলেন সেরাদের একজন।

২০০০ সালে ‘ফিজা’ ও পরের বছর ‘জুবেদা’ করার পর অভিনয় থেকে একেবারেই নিজেকে গুটিয়ে নেন কারিশমা। ২০০৩ সালে বিয়ে করেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। তাদের সংসারে আসে দুই সন্তান শামাইরা ও কিয়ান। ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ নামে একটি থ্রিলার ছবিতে তাকে দেখা যায়। ২০১৬ সালে হয় সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ। তবে আপাতত সব ভুলে, সব ঝেড়ে ফেলে আবার কাজে ফিরেছেন নায়িকা।

-জেডসি