অভিনয়ে মন দিতেই রাজনীতি ছাড়ার ইঙ্গিত শ্রাবন্তীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
তৃতীয় বিয়ের বিচ্ছেদ, চতুর্থ প্রেমের গুঞ্জন সব মিলিয়ে প্রায়দিনই সংবাদ শিরোনামে উঠে আসেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত বছরের শেষের দিক থেকেই তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে আসে। ব্যক্তিগত সম্পর্কর টানাপোড়েনের মাঝেই রাজনীতিতে যোগ দেন শ্রাবন্তী। এরপরেই শোনা যায় চতুর্থ বারের জন্য প্রেমে পড়েছেন তিনি। এই সমস্ত কিছু নিয়েই এবার খোলাখুলি জবাবের পাশাপাশি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন শ্রাবন্তী।
শ্রাবন্তীর বক্তব্য, তার ব্যাকগ্রাউন্ড রাজনীতির না। তাও তাকে জায়গা দেওয়া হয়েছিল দলে। জিততে পারেননি, মানুষের রায়ও মেনে নিয়েছেন। তাই এখন তার যেটা ‘ব্রেড অ্যান্ড বাটার’ সেই অভিনয়েই মন দিতে চান। বাংলার মানুষ অভিনেত্রী হিসেবেই দেখতে চান তাকে। তাই এখন আর রাজনীতি নিয়ে ভাবছেন না বলেই ভারতীয় সংবাদমাধ্যমকে জানান অভিনেত্রী।
অনেক কম বয়সে অভিনয়ে পা রেখেছিলেন স্রাবন্তী। টলিউডেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। একের পর সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তিনিই যখন স্রোতে গা ভাসিয়ে রাজনীতিতে যোগ দিলেন বেশ অবাক হয়েছিল মানুষ। বিজেপির টিকিটে বেহালা পশ্চিম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু দিনরাত প্রচার করেও জয়ের মুখ দেখতে পারেননি।
এদিকে ক্যারিয়ারের পাশাপাশি শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল কম নেই মানুষের। তৃতীয় স্বামী রোশন সিং কে ছেড়ে চতুর্থ বার প্রেমে পড়ার গুঞ্জন নিয়ে ট্রোলড হয়ে চলেছেন অভিনেত্রী। ‘চতুর্থ প্রেমিক’ ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন, ‘তারা দুজনে শুধুই ভাল বন্ধু। দুজনের বাসস্থানই এক, আরবানা। লকডাউনের সময় বন্ধুদের গ্রুপের মাধ্যমে আলাপ শ্রাবন্তী অভিরূপের। এর বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী।’
আর ট্রোলের বিষয়ে তার বক্তব্য, ‘অতিমারিতে বাড়িতে বসে থেকে ডিপ্রেশনে ভুগছে মানুষ। নিজের জীবনের থেকে অন্যের জীবনে তাদের উঁকিঝুঁকি বেশি। এসব বিষয় নিয়ে বেশি মাথা ঘামান না তিনি। কর্মে বিশ্বাসী শ্রাবন্তী। তার নিজের যেটা ঠিক মনে হয় তিনি সেটাই করেন।’
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









