অভিভাবককে জুতাপেটা : সেই শিক্ষিকা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
অভিভাবককে জুতাপেটা করার ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ছবি প্রতিদিন দেরিতে বিদ্যালয়ে আসেন। গত ১৮ জুলাই দেরিতে বিদ্যালয়ে আসায় একজন অভিভাবক দেরির কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ছবি ওই অভিভাবককে পায়ের জুতা দিয়ে মারধর করেন। এর প্রতিবাদে গত ১৯ জুলাই দুপুরে মহাসড়কে মানববন্ধন করেন অভিভাবকরা। এ ঘটনায় স্থানীয় ১১ জন অভিভাবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক। এর জেরে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে গত রোববার (২৪ জুলাই) থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা। এজন্য পাঁচদিন ধরে ওই বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী আসছে না।
এদিকে মঙ্গলবার (২৬ জুলাই) অভিভাবক সমাবেশ ডাকে বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন এলেও সমাবেশে আসেননি কোনো অভিভাবক ও শিক্ষার্থী।
ওইদিন সহকারী শিক্ষকদের কাছ থেকে প্রধান শিক্ষকের আচরণ ও অভিভাবকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার লিখিত বক্তব্য নেন শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন। যা তদন্ত প্রতিবেদন হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবিকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার পত্র পাঠান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী। একই সঙ্গে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে।
লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন, বিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আপাত ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




