অভিষেকেই হ্যাটট্রিক ফারিহা তৃষ্ণার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ওয়ানডে ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ নয় তার, অভিজ্ঞতা মোটে ৫ ম্যাচের। আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ এর আগে কখনো পানইনি ফারিহা তৃষ্ণা, আজই প্রথম। টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে নামার উপলক্ষটা আরও দারুণভাবে রাঙালেন তিনি। অভিষেকেই করে বসলেন হ্যাটট্রিক। বাঁহাতি এই পেসার আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছেন।
শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা আর মুরশিদা খাতুনের দারুণ দুই ফিফটিতে করে ১২৯ রান। এর জবাবে মালয়েশিয়া শুরুর ৫ ওভারে কোনো ভুলচুক করেনি। দুই ওপেনার এলসা হান্টার আর উইনিফ্রেড দুরাইসিঙ্গাম নির্বিঘ্নেই পার করে দিচ্ছিলেন পাওয়ারপ্লেটা।
তবে এরপরই তাতে বাঁধ সাধেন তৃষ্ণা। নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া বাঁহাতি এই পেসার পাওয়ারপ্লের শেষ ওভারে আঘাত হানেন মালয়েশিয়ান ইনিংসে।
ষষ্ঠ ওভার করতে আসা ফারিহা দ্বিতীয় বলে ফেরান দুরাইসিঙ্গামকে। তাকে বোল্ড করার পরের বলেই ম্যাস এলিসাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ওভারের চতুর্থ বলে আবারও তার আঘাত। এবার তার শিকার বনেন মাহিরা ইসমাইল। এর ফলে হ্যাটট্রিকটা পূরণ করে ফেলেন তৃষ্ণা। বাংলাদেশও ম্যাচে নিজেদের আধিপত্য ফিরে পায় তাতে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











