অভিষেকের মহড়ায় আগুন, ফের বন্ধ ক্যাপিটল ভবন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আনুষ্ঠানিকভাবে আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে আবারও বিপত্তি ঘটল।
নিরাপত্তা মহড়ার সময় সোমবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠানের কিছুটা দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যাওয়ায় আবারও সাময়িকভাবে বন্ধ করতে হয় ক্যাপিটল ভবন। তবে এর সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্যাপিটল পুলিশ। খবর বিবিসি ও রয়টার্সের।
জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আগে থেকেই নিশ্চিদ্র নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে ওয়াশিংটন ডিসিকে। সোমবার ক্যাপিটলে মহড়া চলার সময় সেখানে বাইডেন ছিলেন না। সেই সময়ই ক্যাপিটল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যায়।
তবে সেই তাঁবুতে কেউ ছিল না। ওই আগুনে বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অগ্নিনির্বাপণ কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে হামলার রেশ এখনও কাটেনি। তার মধ্যে শপথের একদিন আগে এমন ঘটনায় ঝুঁকি নিতে চাননি ক্যাপিটলের নিরাপত্তা আধিকারিকরা। মহড়ায় অংশ নেওয়া অনেককেই ক্যাপিটল থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তার পর বন্ধ করা হয় ক্যাপিটল ভবন।
-জেডসি
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন










