অভ্যুত্থানের নারী শিক্ষার্থীদের পুরস্কার, উমামার প্রত্যাখ্যান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ৩০ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া নারী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী সাহসিকা পুরস্কার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ—আইডব্লিউওসি) এর পাশাপাশি এই সম্মাননা দেয় যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১ এপ্রিল পররাষ্ট্র দফতরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেয়া হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা হুমকি ও সহিংসতার ঝুঁকি থাকা সত্ত্বেও আন্দোলন চালিয়ে গেছেন, গ্রেফতার এড়াতে উদ্ভাবনী উপায়ে সংগঠিত থেকেছেন এবং ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
বাংলাদেশি নারী শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
গতকাল শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। উল্ল্যেখ করেন, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলাকে ন্যায্যতা দেয়ার জন্য এই পুরস্কার ব্যবহার করা হয়েছে, যা এর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











