ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:২৫:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

অমিত শাহ এখন কোথায়, প্রশ্ন সোনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

ভারতের বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লির সহিংসতাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন। দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, বিজেপি নেতারা ঘৃণা ছড়াচ্ছেন। বিবিসি।

পরিস্থিতি বেশ নাজুক উল্লেখ করে সোনিয়া গান্ধী বলেন, ঘটনার শুরুতেই নিরাপত্তা বাহিনী তলব করা উচিত ছিল।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নীরবতা একটা আঘাত।’

দিল্লি সহিংসতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, উল্লেখ করে সোনিয়া গান্ধী প্রশ্ন তোলেন, ‘অমিত শাহ এখন কোথায়? পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জেনেও কেন তিনি আধাসামরিক বাহিনী তলব করেননি?’