ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৬:০৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

অলিম্পিকের মশাল নেবেন না সবচেয়ে বয়স্ক জাপানিজ নারী

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনা ভাইরাসের কারণে টোকিও ২০২০ অলিম্পিকের মশাল হাতে নেবেন না বিশ্বের সবচেয়ে বয়স্ক ১১৮ বছরের জাপানিজ নারী।

বুধবার কেন তানাকা নামের সেই ব্যক্তির নার্সিং হোম থেকে এক অফিসিয়াল জানায়, এই ইভেন্ট নিয়ে দিন দিন ধোঁয়াশা তৈরি হচ্ছে। আরো একবার লকডাউনের চিন্তা করা হচ্ছে।

গিনেস রেকর্ডধারী তানাকা দক্ষিণ জাপানের ফুকুওকা অঞ্চলের বাসিন্দা। তিনি অলিম্পিকের মশাল হাতে নেয়াদের মধ্যে অন্যতম ছিলেন। মশাল হাতে তোলার কার্যক্রম আগামী ১১ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে এর মধ্যে অপরাগতা জানিয়েছেন তিনি।

টোকিও অলিম্পিক মূলত ২০২০ সালে হওয়ার কথা ছিল। তবে করোনার ভয়াবহতায় তা এক বছর পিছিয়ে যায়। এ বছরে ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়া কথা ইভেন্টটি।

-জেডসি