অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী শাহনাজ খুশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
অভিনেত্রী শাহনাজ খুশি ও তার দুর্ঘটনা কবলিত গাড়ি।
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী শাহনাজ খুশি। গতকাল শুক্রবার সকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী। চলন্ত কাভার্ড ভ্যান গাড়ি একপাশে স্বজোড়ে আঘাত করলে, দুমড়ে মুচড়ে যায় এই অভিনেত্রীর গাড়িটি।
ঘটনাটি ঘটেছে টঙ্গীর মাজুখাল ও মীরের বাজারের মাঝামাঝি একটি স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির ছেলে সৌম্য জ্যোতি।
তিনি বলেন, ‘কাভার্ড ভ্যানের মূল চালক ঘুমিয়ে ছিল। ভ্যানটি চালাচ্ছিল হেলপার। তাছাড়া তারা নেশাগ্রস্ত ছিল। দুর্ঘটনায় মা ও ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। তবে গাড়ির একপাশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওদের আটক করে।’
শাহনাজ খুশি বলেন, ‘করোনার কারণে চার মাস ঘরবন্দী ছিলাম। বৃহস্পতিবারই প্রথম শুটিংয়ে অংশ নিয়েছি। ঈদের জন্য নির্মিত ‘নসু ভিলেন-৩’ নাটকের দ্বিতীয় দিনের শুটিং ছিল গতকাল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলাম। একেবারেই অলৌকিক কিছু না হলে বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, আমি বেঁচে আছি,ভাল আছি!’
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







