ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২০:৩৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

অশালীন প্রস্তাবে স্বস্তিকার চাঁচাছোলা জবাব

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বরাবর ঠোঁটকাটা হিসাবেই পরিচিতি রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। সোজা কথা সহজভাবে বলতেই ভালবাসেন তিনি। সে কারণে অনেকের চক্ষুশূলও তিনি। তবে তাতে কিছুই যায় আসে না তার। এক্কেবারে নিজের মতো করেই অপ্রিয় হলেও সত্যি বলতে পিছপা হননি কখনও।

বরাবরের ঠোঁটকাটা স্বস্তিকার ফলোয়ার সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারীকে চাঁচাছোলা ভাষায় যোগ্য জবাব দিলেন।

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার আনাগোনা যথেষ্টই। তার অনুরাগীর সংখ্যাও কম নয়। অভিনেত্রীকে মেসেজে নানা কথা লেখেন অনেকেই। সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারীর অশালীন প্রস্তাবের প্রতিবাদে নেটদুনিয়ায় সরব হলেন অভিনেত্রী। দিলেন যোগ্য জবাব।

সম্প্রতি অভিনেত্রীকে মেসেজ করেন সুদীপ। ওই মেসেজের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয় সে। এই অশ্লীল মেসেজ দেখে রেগে আগুন অভিনেত্রী। বরাবরের ঠোঁটকাটা স্বস্তিকা সুদীপকে চাঁচাছোলা ভাষায় যোগ্য জবাব দেন। সুদীপের মেসেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, মিস্টার সুদীপ একজন বিবাহিত পুরুষ। কিন্তু এরকম সুন্দর মেসেজ তিনি কিভাবে করলেন। আমি মনে করি ওনার স্ত্রী ও পরিবার তার আসল চেহারাটা দেখে খুব সম্মানিত বোধ করবেন।

তবে এই প্রথমবার নয়। এর আগেও স্তন নিয়ে কটাক্ষ করে স্বস্তিকাকে এক ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করেন। তাকেও যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী। এবারের ঘটনা আরো একবার স্বস্তিকার সাহসিকতার প্রমাণ দিল তা বলাই যায়।

-জেডসি