অশ্লীল ছবি-ভিডিও সরানোর নোটিশের খবরে ‘অসুস্থ’ পরিমনি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ৩০ দিনের মধ্যে অশ্লীল ছবি ও ভিডিও সরাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে চিত্রনায়িকা পরীমনিকে। নোটিশ পাঠিয়েছেন যৌথভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার।
এদিকে এ খবর পেয়েই পরীমনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি একটি গণমাধ্যমকে বলেন, আমি এখনো নোটিশ হাতে পাইনি। পাওয়ার পর এ নিয়ে কথা বলতে পারব। এর আগে আদালত থেকে আমাকে যখন বলা হয়েছিল, তখন ১ ঘণ্টার মধ্যে ছবিগুলো সরিয়ে ফেলি। এখন যে ভিডিওর কথা বলা হয়েছে, সেগুলো আমি শেয়ার করিনি। বরং আমার ব্যক্তিগত ভিডিও অন্য কেউ ফেসবুকে দিয়েছে। নোটিশ হাতে না পেলেও বিভিন্ন গণমাধ্যমে আজকের খবরটি পেয়েছি। দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না।
ভারতীয় একটি গণমাধ্যমকেও এ বিষয়ে তিনি বক্তব্য দেন। ওই গণমাধ্যমের নিউজটি তিনি তার ফেসবুক পেজ থেকে শেয়ারও করেছেন।
নোটিশে বলা হয়েছে- অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের জন্য আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেগুলো প্রদর্শন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়।
পরীমনি আরও বলেন, আমার ফেসবুক তো সবার জন্য খোলা। একটু দেখে নিন আর তারপর বলুন আমার পেজে ঠিক কোন ভিডিওটা অশ্লীল। আমার পেজে এমন কোনো ভিডিও নেই যেটা সরাতে হবে। যদি সরাতেই হয় তাহলে আমাকে অপমান করে যারা ভিডিও বানিয়েছে, তাদের সরাতে হবে। ফেসবুক সম্পর্কে আগে তো জানতে হবে তাদের।
এদিকে এ বিষয়ে পরীমনি ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, জনসমক্ষে আমি অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে জন্মদিন কাটিয়েছি। ব্যক্তিগতভাবে আমি কী করব, সেটা ওই উকিলদের মাথা ব্যথার কারণ হতে পারে না। এখন কথা হচ্ছে যে ভিডিওর কথা ওরা বলতে চায় সেগুলো কারা শুট করেছে আর কারা পাবলিশ করেছে? যারা পাবলিশ করেছে তাদের আইনি নোটিশ পাঠানো হোক। আমার অনুমতি ছাড়া কেন আমার ভিডিও পাবলিশ করেছেন তারা। পাশাপাশি পরী বিস্ময় প্রকাশ করেন, জন্মদিনের এতদিন পর হঠাৎ আজ এ বিষয়টি কেন তুলে আনলেন ওই দুই আইনজীবী? মজার ছলে প্রশ্ন তোলেন, এতদিন এরা কোথায় ছিলেন?
উল্লেখ্য, পরীমনির ফেসবুক পেজে বর্তমানে দেড় কোটির বেশি ফলোয়ার রয়েছে। দেশের আর কোনো বিনোদন তারকার এত বেশি অনুসারী নেই। এই পেজে নিয়মিত ছবি-ভিডিও আপলোড করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি।
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





