ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৩:০৪:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২১ জুন ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশ যেভাবে শুরু করেছিল সহজে ১৫০ ছাড়ানো রান হতে পারত।

শান্ত ৩৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪১ রান করেছেন। লিটন দাসের ব্যাট থেকে ২৫ বলে ১৬ রান এসেছে। হৃদয় খেলেছেন ২৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৪০ রানের ইনিংস।

ইনিংসের প্রথম ওভারে উইকেট নেয়া স্টার্ক ৪ ওভারে ২১ রান দেন। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স হ্যাটট্রিক করেছেন। ১৮তম ওভারের শেষ দুই বলে অজি পেসার মাহমুদউল্লাহ ও শেখ মাহেদীকে আউট করেন। শেষ ওভারের প্রথম বলে তুলে নেন হৃদয়কে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।