অস্ত্র নিয়ে মমতার বাসভবনে ঢোকার চেষ্টা, যুবক আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২২ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন মমতা। তিনি ধর্মতলার কাছে 'শহীদ দিবস' সমাবেশস্থলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে।
শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে ভোজালি-সহ একাধিক অস্ত্র পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, কালো কোট ও টাই পরা ওই ব্যক্তির নাম শেখ নূর আলম। তিনি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন। পুলিশের বোর্ড লাগানো একটি গাড়ি নিয়ে শুক্রবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে অপেক্ষা করছিল সে।। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, ওই ব্যক্তির কাছ থেকে আইবি-র আই কার্ড পাওয়া গেছে। বিএসএফ-এর একটি কার্ডও তার কাছ থেকে পাওয়া গেছে। এই দুইটি কার্ড ছাড়াও তার কাছ থেকে আরও বেশ কিছু সংস্থার কার্ড মিলেছে। পুলিশের সন্দেহ, সবগুলো কার্ডই ভুয়া। ওই ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর বাড়ির কয়েকশ গজের মধ্যে গাড়ি নিয়ে কীভাবে পৌঁছে গেল ওই ব্যক্তি এই প্রসঙ্গে পুলিশ কমিশনার জানিয়েছেন, ২১ জুলাইয়ের সমাবেশের জন্য এই দিন সকাল থেকে বহু ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ি দেখতে যাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সে জন্য আলাদা নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। ওই গাড়িটি ঘিরে সন্দেহ হওয়ার কারণেই সেখানে তল্লাশি চালানো হয়।
এদিকে, ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যখন ব্যাহত হয়, তখন বোঝা যায়, সার্বিকভাবে রাজ্যের কী অবস্থা। কাজে গাফিলতির জন্য কলকাতার পুলিশ কমিশনার এবং কালীঘাট থানার ওসি-কে অপসারণ করা উচিত।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











