অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে আদালতে বিচার শুরু হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আগামী ৩১ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
র্যাবের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য রবিবার (২৩ আগস্ট) সকালে কারাগার থেকে আদালতে তোলা হয় পাপিয়াকে। এ মামলার আরেক আসামি পাপিয়ার স্বামী সুমনকেও হাজির করা হয় আদালতে।
মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে শুরু হয় আসামিদের অভিযোগ গঠনের শুনানি। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাট থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ২০ টি গুলি উদ্ধারের কথা আদালতের কাছে তুলে ধরে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়।
অন্যদিকে পাপিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার- এমন যুক্তিতে শুনানি পেছানোর আবেদন করেন পাপিয়ার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু বলেন, তারা অস্ত্রের ব্যবসা করে। তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল। সাক্ষী দিয়ে আমরা মামলাটি প্রমাণ করবো।
গত ২৯ জুন এ মামলায় র্যাব আদালতে চার্জশিট জমা দেয়। মামলার অভিযোগপত্রে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।
পাপিয়ার আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা। আসামিদের নরসিংদীর রাজনীতি থেকে চিরতরে বিদায় দেয়ার জন্য মিথ্যা মামলাটি দেয়া হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চার জনকে গ্রেফতার করে র্যাব। এরপর একে একে বেরিয়ে আসে নানা কেলেঙ্কারির ঘটনা।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






