অ্যাটর্নি জেনারেল করোনা পজিটিভ, সিএমএইচএ ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার
অ্যাটর্নি জেনারেল করোনা পজিটিভ, সিএমএইচএ ভর্তি
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে মাহবুবে আলমের শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল সিএমএইচ-এ চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার কর্মরত ডাক্তাররা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন।
এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যান জ্যেষ্ঠ আইনজীবী এসএম মুনির।
ওইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির), ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলসহ শতাধিক আইনজীবী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
ওই সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন, ড. বশির উল্লাহ, গিয়াস উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান মনিরসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






