অ্যাপসা পুরস্কার জিতল ‘রেহানা মরিয়ম নূর’, সেরা অভিনেত্রী বাঁধন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) পুরস্কার জিতেছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। একইসঙ্গে এই ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আজমেরী হক বাঁধন।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বৃহস্পতিবার অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিল এবার।
এরমধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছে সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’।
উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে জাপানি নির্মাতা হামাগুসির আলোচিত ছবি ‘ড্রাইভ মাই কার’।
সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন ৫ দেশের ৫ অভিনেত্রী। বাঁধন ছাড়াও আছেন ইসরাইলের আলেনা ওয়াইভি, নিউজিল্যান্ডের এসি ডেভিস, অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা। তারা যথাক্রমে 'এশিয়া', 'জাস্টিস অব বানি কিং', 'দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন' এবং 'স্কেয়ারক্রো' সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন।
শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’, ঠিক তার একদিন আগে বাঁধনের এমন অর্জনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে পুরো টিম।
বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত








