আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি নিচ্ছেন অপু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন বাদশাহ বুলবুল নামের এক ব্যবসায়ী। রোববার ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে বাদশাহ বুলবুলের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস।
এ তথ্য জানিয়েছেন অপু বিশ্বাস বলেন, এটি একটি ষড়যন্ত্র। অনেক আগে আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। কারণ আমার চেক বইয়ের মাঝখানের দুটি পাতা পাচ্ছিলাম না। এরপর গত বছর থানায় জিডি করেছি। এই চেক নিয়ে কীভাবে আইনি নোটিশ পাঠায়? আমার সম্মান নষ্ট করার জন্য এমনটা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করবো।
নোটিশে বলা হয়েছে, ব্যবসায়ী বাদশাহ বুলবুলের সঙ্গে অপু বিশ্বাসের সু-সম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তা ফেরত দেয়।
আগামী ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য অপুকে বলা হয়েছে। তা না হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে অপু বিশ্বাস করোনার সময়ে বাসায় থেকে নিজকে তৈরি করছেন নতুন কাজের জন্য। একই সঙ্গে সন্তানকে সময় দিচ্ছেন এই নায়িকা। করোনার শুরুতে অসহায়-সুবিধাবঞ্চিত মানুষদের পৌঁছে দিয়েছিলেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











