আইপিএলের প্লে-অফের লাইনআপ চূড়ান্ত
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৮ মে ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে গ্রুপ পর্বের খেলা শেষ। আগেই নিশ্চিত হয়েছিল কোন চার দল যাচ্ছে প্লে-অফে, বাকি ছিল শুধু পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ।
গতকাল মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচের পর সেটিও চূড়ান্ত হয়ে গেছে। এবারের আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস ।
লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে আরসিবি। ১৯ পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করেছে তারা। টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্টও ১৯। প্রথম কোয়ালিফায়ারে আগামীকাল ২৯ মে মুখোমুখি হবে এই দুই দল।
এদিকে টেবিলের বাকি দুই দল গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট তৃতীয়স্থানে থেকে শেষ করেছে খেলা। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে খেলা শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩০ মে এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হবে গুজরাট এবং মুম্বাই।
প্রথম কোয়ালিফায়ারে জেতা দল সরাসরি চলে যাবে ফাইনালে। হারা দলের সামনে থাকবে ফাইনালে ওঠার জন্য আরেকটি সুযোগ। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এলিমিনেটরে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
দুই কোয়ালিফায়ারে জয়ী দল ৩ জুনের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ফাইনাল।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











