আইপিএল নিয়ে বড় দুঃসংবাদ পেল বিসিসিআই
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি।
বর্তমানে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 'আইপিএল'কে। শুধু কী তাই, ভারতের সবচেয়ে বড় ‘মিডিয়া প্রপার্টি’ বলা হয় এই আইপিএলকে। আর সেই আইপিএল নিয়েই এবার বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিএআরসি ইন্ডিয়া নামের এক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে, ‘টাকার লিগ’ খ্যাত টুর্নামেন্টটিতে গেল সপ্তাহে টিভি দর্শকসংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। শতাংশের হিসাবে যা প্রায় ৩৩ শতাংশ।
আর এরই মধ্যে যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিসিসিআইয়ের জন্য। কারণ বিজ্ঞাপনদাতারাও এ নিয়ে নিজেদের শঙ্কা প্রকাশ করেছে। এছাড়া দর্শকসংখ্যা এমন এক সময়ে কমে গেল, যখন আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রির প্রস্তুতি চলছে।
বিএআরসি ইন্ডিয়ার তথ্যমতে, চলতি আইপিএলের প্রথম সপ্তাহে মাত্র দুটি ম্যাচে টেলিভিশন দর্শকসংখ্যা ১০০ মিলিয়ন পেরিয়েছে। ম্যাচ দুটি হয়েছিলো চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইটরাইডার্স আর পাঞ্জাব কিংস ও বেঙ্গালুরুরের মধ্যে।
জানা গেছে, সার্বিকভাবেও দর্শকসংখ্যা কমেছে আইপিএলে। বিএআরসি ইন্ডিয়া বলছে, প্রথম সপ্তাহে আইপিএলের দর্শক ১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২৯.০৬ মিলিয়নে। গত বছর একই সময়ে যা ছিল ২৬৭.৭ মিলিয়ন। করোনাকালে মাঠে গড়ানো ২০২০ সালে আইপিএলের প্রায় সব ম্যাচেই টেলিভিশন দর্শকসংখ্যা ১০০ মিলিয়ন পেরিয়েছিল।
তবে হঠাৎ কেন আইপিএলে টেলিভিশন দর্শকসংখ্যা কমছে? এমন প্রশ্নের জবাবে ভারতের একজন ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ বলেন, আইপিএলের সব কটি আসরের মধ্যে ২০২২ আইপিএলের দর্শকসংখ্যাই এখন পর্যন্ত সবচেয়ে কম। আইপিএলের টেলিভিশন দর্শকের বাজার বড় হওয়ার সুযোগ কম বলেও মন্তব্য করেছেন তিনি।
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব



