আইরীন নিয়াজী মান্নার একগুচ্ছ ছড়া
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
অলংকরণ
বাজবে না আর পায়ে নূপুর
আমি তোমার কন্যা বাবা
আমিই তোমার মেয়ে
সারাটা দিন কাটিয়ে ছিলেম
শুধুই পানি খেয়ে।
হাজার টাকা মাইনে আমার
হাজার টাকা মাইনে
তাও তো বাবা সময় মতো
মাইনেকড়ি পাইনে।
সুঁই-সুতোতে কাটত আমার
সকাল বিকেল দুপুর
বাজবে না আর আমার পায়ে
সাধের রুপোর নূপুর।
রক্তস্রোতে ভেসে আমার
জীবন হলো শেষ
রক্তলোভীর শিকার আমি
আজগোবি এই দেশ!
আমার আছে
আমার আছে
বাঁশের ঝার ও নদী-বালু চর
আমার আছে
ভর দুপুরে পাতার মরমর।
আমার আছে
পদ্মপুকুর শাপলা শালুক ভরা
আমার আছে
মেঘলা আকাশ মনটা উদাস করা।
আমার আছে
সিঁদুর বিকেল দিঘির কালো জল
আমার আছে
পাহাড়সম শক্ত মনোবল।
আমার আছে
পাখির ডানা মুক্ত স্বাধীন মন
আমার আছে
চঞ্চলতা বাতাস শনশন।
স্বাধীনতা
ছোট্ট পাখির ইচ্ছে হতো
উড়বে ডানা মেলে
কিন্তু আহা সোনার পাখি
বন্ধি খাঁচার জেলে।
মুক্ত পাখি দেখলে ভীষণ
কষ্ট হতো বুকে
নীল আকাশে উড়ছে ওরা
কী যে মহাসুখে!
স্বাধীনতার স্বপ্ন পাখির
দুটি চোখের ভাষায়
দিন কেটে যায় করুণ সুরে
স্বাধীনতার আশায়।
সোনার খাঁচা ভাঙবে পাখি
করল কঠিন পণ
মুক্ত বাতাস মুক্ত আকাশ
ডাকত সারাক্ষণ।
এমন করে সময় গেলো
বছর হলো পার
খাঁচা থেকে বাইরে আসার
সময় হলো তার।
এক দিন ঠিক মিলল পাখির
সকল স্বাধীনতা
পড়ে আছে নিথর দেহ
বন্ধ মুখের কথা!
সারার জন্য
সারার মতো লক্ষ্মী মেয়ে
খুঁজে পাওয়া ভার
তুইতো আমার গলায় সারা
হীরার অলংকার।
তুই যে আমার লক্ষ্মী মেয়ে
তুই যে আমার প্রাণ
তোরই জন্য মনের মাঝে
সুখের কলতান।
টাকাকড়ি চাই না রে মা
চাই না এত সব
তুই যে আমার সুখের ঘরে
মধুর কলরব।
তুইতো আমার ছোট্ট ঘরে
একটুখানি আশা
তোরই জন্যে হৃদয় জুড়ে
শুধুই ভালোবাসা।
খোকার স্বপ্ন
মা বলল- পড়্ না সোনা
তুই যে আমার চাঁদের কণা
না পড়লে করবি রে
তুই ফেল।
ফেল করলে খাবি বকা
তুইতো দেখি ভীষণ বোকা
আব্বু তোকে দেবে না
সাইকেল।
খোকন বলে মাগো শোনো
কোরো না তুমি দুঃখ কোনো
তোমার খোকা কোনো দিনও
করবে না তো ফেল।
শেষ হয়েছে সকল পড়া
এখন শুধুই ধৈর্য ধরা
প্রথম হয়েই নেবো মা গো
প্রিয় সে সাইকেল।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

