গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ এএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
আসন্ন গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ‘দেশের চাবি আপনার হাতে’–এই স্লোগানকে সামনে রেখে বিভাগটির আওতাধীন সব দপ্তর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আটটি কার্যক্রম শুরু করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গণভোট ঘিরে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ। এর মাধ্যমে তাদের গণভোট সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া হচ্ছে যাতে তাঁরা ভোটারদের সচেতন করতে পারেন। এ ছাড়া বিভাগের ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে।
জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে অভিভাবক সমাবেশের আয়োজন করা হচ্ছে। এসব সমাবেশে গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে প্রচারপত্র (লিফলেট) বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
বিভাগের প্রধান কার্যালয় ও অধীনস্থ দপ্তরগুলোর দৃশ্যমান স্থানে এবং ডিজিটাল ডিসপ্লেতে গণভোটবিষয়ক স্ট্যান্ডিং ব্যানার স্থাপন করা হচ্ছে। এ ছাড়া সব সরকারি ও বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানেও ব্যানার প্রদর্শনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বিভাগের সব সরকারি যোগাযোগে গণভোটের ‘লোগো’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের উপস্থিতিতে ইতিমধ্যে পঞ্চগড়, নড়াইল, যশোর, বগুড়া, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলায় বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের গণভোটে অংশগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণভোটে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে এবং একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় সরকারের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী




