আওয়ামী লীগের কর্মসূচি, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, এই বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে।
তিনি বলেন, ‘আমরা দেখেছি, তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সেগুলো হয়নি।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক অবস্থায় রয়েছে এই বিষয়ে।’
আজ রবিবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এই কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।
এর আগে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এই বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আফিস মাহমুদ বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেকোনো সময় বিশৃঙ্খলা করতে পারে, সেই সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত না তারা পুরোপুরি এলিমিনেটেড (নিশ্চিহ্ন) না হয়, ততক্ষণ তারা এই অপচেষ্টা চালিয়ে যাবে।
সভার সিদ্ধান্ত নিয়ে আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- কোন দেশে কবে ঈদ