ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১:২৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

আগামী বছর থেকে নারী আইপিএল 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি-টুয়েন্টি টুর্নামেন্টে  আগামী বছর নারী সংস্করণ চালু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি  বার্ষিক সাধারণ সভায়  অনুমোদিত হতে হবে। আগামী বছরের মধ্যে এটি শুরু করার পরিকল্পনা করছি আমরা।’
আইপিএল চেয়ারম্যান  ব্রিজেশ প্যাটেল জানান, নারীদের আইপিএল চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি পাঁচ বা ছয় দলের লিগ হতে পারে।
এদিকে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে নারীদের ঘরোয়া টি-টোয়েন্টি আসর হয়ে থাকে। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, নারীদের বিগ ব্যাশ ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে নারীরা খেলে থাকেন। 
সম্প্রতি নারী ক্রিকেটারদের নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজন করতে যাচ্ছে  দেশটির ক্রিকেট বোর্ড। তিন দল নিয়ে নারীদের সিপিএলের প্রথম আসরে মাঠে গড়াবে ৩০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মাঝে।