আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ক্লাস হবে ৫ দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা যদি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো পাঁচ দিন করি, তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাব। অর্থাৎ শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে সেটা সাশ্রয় হবে। তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি।
তিনি বলেন, আমরা পাঁচ দিনের মধ্যে ক্লাসগুলো পুনর্বিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এছাড়া করোনাকালে যে শিক্ষার ঘাটতি হয়েছে, সেটি পূরণের জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষামন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


