আঘাত হানল ঘূর্ণিঝড় বেরিল, ভয়াবহ ক্ষতির শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল অতি শক্তিশালী হয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১ জুলাই) ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, গ্রেনাডাসহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। সূত্র: বিবিসি
গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তিশালী রূপ নিয়ে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হানে এটি। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করতে থাকে বেরিল। অত্যন্ত বিপজ্জনক হয়ে আঘাত হানে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে। এতে প্রাণহানির ঘটনাও ঘটে।
গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল জানান, দেড় ঘণ্টায় ক্যারিয়াকোকে লন্ডভন্ড করে দিয়েছে বেরিল। তিনি বলেন, বিপদ এখনো কাটেনি। গ্রেনাডায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে যোগাযোগ ব্যাহত হচ্ছে। মানুষ বেরিল সম্পর্কে আপডেট পাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের বেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতি বৃষ্টিতে তলিয়ে গেছে বেশকিছু উপকূলীয় এলাকা। ঘূর্ণিঝড় মোকাবিলায় আগে থেকেই নেয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি শুকনো খাবার সংগ্রহ করেছেন দ্বীপের বাসিন্দারা। এছাড়া, আপদকালীন সময়ের জন্য মজুত রাখা হয়েছে জ্বালানি তেল।
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ