ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ০:০৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

আজ আবারও ভুটানের মুখোমুখি অর্পিতারা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে শিরোপার আশা নেই বললেই চলে বাংলাদেশের। তারপরও ম্যাচ বাই ম্যাচ জিতে এগিয়ে যাচ্ছেন লাল-সবুজের মেয়েরা। 

আজ শুক্রবার ফিরতি লেগে ভুটানের মুখোমুখি হবেন অর্পিতারা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

শিরোপার প্রত্যাশা নিয়েই ভুটানে গিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। শুরুটাও চমৎকার ছিল। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা করলেও ভারতের কাছে হেরে (২-০) খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নেপালকে প্রথম দেখায় ৩-০ এবং দ্বিতীয় দেখায় ৪-১ গোলে হারিয়ে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আর ভারত চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানেও ভারতের চেয়ে অনেক পিছিয়ে লাল-সবুজের মেয়েরা। প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে দিচ্ছে তেরঙ্গারা। যেখানে ভারতের গোলগড় +২২, সেখানে বাংলাদেশের মাত্র +৬। তাই দ্বিতীয় লেগে ভারতকে হারালেও গোলগড়ে পিছিয়ে পড়ে শিরোপা হাতছাড়া হতে পারে অর্পিতাদের। গোলগড়ে ভারতের চেয়ে ১৬ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

চার ম্যাচ খেলে ভুটান মাত্র দুই গোল দিয়েছে বাংলাদেশ ও নেপালের জালে। বিপরীতে তারা হজম করেছে ১৮ গোল। প্রথম দেখায় ভুটানকে হারানোয় আজকের ম্যাচেও জয় প্রত্যাশা করছেন দলের কোচ মাহবুবুর রহমান। 

তার কথা, ‘ভুটানে হারিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মেয়েরা সেভাবেই খেলবে। দলের সবাই সুস্থ রয়েছে, মাঠে নামতে উদগ্রীব হয়ে আছে।’ 

রোববার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটাই হবে লিগ পদ্ধতির টুর্নামেন্টে অঘোষিত ফাইনাল। 

শিরোপা না পেলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতার পথে এগিয়ে থাকতে পারেন লাল-সবুজের ফরোয়ার্ড সুরভী আকন্দ। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করে পাঁচ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। সাত গোল করে শীর্ষে ভারতের আনুষ্কা কুমারী। আজ ভুটানের বিপক্ষে সুরভী বাড়িয়ে নিতে পারেন তার গোলসংখ্যা।